‘পরিবেশ ভালো আছে। আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব।’ বলে উল্লেখ করেছেন পরিবেশ অনুকূলে রয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।
আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে আপিল জমা দেওয়ার জন্য স্থাপিত বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রার্থীদের আপিল গ্রহণের জন্য সেখানে ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
এ দিকে গতকাল রোববার (৪ জানুয়ারি) ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। এবারের বাছাই প্রক্রিয়ায় ৩০০ আসনের মধ্যে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনে আপিল কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।
৩. আপিল আবেদনের একটি মূল কপিসহ মোট সাতটি কপি দাখিল করতে হবে;
৪. আপিল আবেদন ইসির আপিল আবেদন গ্রহণসংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের জন্য নির্ধারিত বুথে জমা দিতে হবে;
৭. আপিল দায়েরকারী অথবা তার পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।
আপিল দায়েরের জন্য নির্বাচন ভবন চত্বরে ১০টি অঞ্চলের জেলার জন্য ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
৩নং বুথে রংপুর অঞ্চলের জেলা সমূহ: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলা সমূহ: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।
৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলা সমূহ: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।
৮নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলা সমূহ: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা।
৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলা সমূহ: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।
১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলা সমূহ: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে।