বুধবার (৭ জানুয়ারি) কলম্বিয়ার রাজধানী বোগোতার সর্বত্র উড়তে থাকে কলম্বিয়ার জাতীয় পতাকা। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আহ্বানে ঘোষিত জাতীয় গণসমাবেশ দিবসে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নামেন। একই দিনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানিয়েছেন, পেত্রোর সঙ্গে তার কথোপকথন ভালো পরিবেশে হয়েছে এবং খুব শিগগির হোয়াইট হাউজে দু’নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা হবে।
এদিকে বোগোতার কেন্দ্রীয় প্লাজা দে বলিভারের বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ। এবিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের বোগোতা দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করা হয়।-সূত্র: দ্য গার্ডিয়ান