তিনি বলেন, এতদিন প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর সেখান থেকেই কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো।
তিনি আরও বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে।
আবেদনের সময় অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন।