জামায়াত প্রার্থী ফয়জুল হক বলেন, ‘আপনারা দৈনিক বিড়ি খান না। ৫/১০টা বিড়ি যে দোকান থেকে খাবেন, ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দেবেন। আর লগে বিড়ি দরিয়ে একটা সুখটান মাইরা বলবেন, কী খবরডা কী ক দেহি? কারবারডা দেখছো? দাঁড়িপাল্লা ছাড়া এদেশে তো আর মানুষ দেখি না। আমি তো গল্পের ছলে বলি, তাই আপনাদের আনন্দ লাগতেছে।’
পুরুষদের জন্য পরামর্শ দিয়ে জামায়াত মনোনীত এই প্রার্থী বলেন, ‘আপনারা চা খান দোকানে গিয়ে? কার টাকার চা খান? কয় টাকার চা খান? এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন। নিজে ৫ টাকার চা অর্ডার দিয়ে গল্প শুরু করবেন।’