২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।
১. ইনকোর্স পরীক্ষা, অ্যাসাইনমেন্ট গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বণ্টন করতে হবে।
২. (ক) ইনকোর্স পরীক্ষার নম্বর ১০ এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষার নম্বর ০৫। একজন পরীক্ষার্থী উভয় পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর না পেলে তাকে চূড়ান্তভাবে ফরম পূরণের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে না।
৩. সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে।
৪. সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবেন।
৭. ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। একবার নম্বর ইনপুট অ্যাকটিভ করার পর তা পরিবর্তন বা নতুন করে ইনপুট দেওয়া যাবে না।
৮. দুইটি ইনকোর্স পরীক্ষার খাতা পৃথক পৃথক প্যাকেটে করে একসঙ্গে পাঠাতে হবে।