সংবাদ সম্মেলনে জানানো হয়, সমঝোতাকৃত আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লড়বে ৩০টি আসনে। এ ছাড়া মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজাম ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে।
১৭৯ আসনে ভোটে লড়বে জামায়াত
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া উপজেলা), নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা), নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা), সিরাজগঞ্জ-১ (কাজিপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদরের আংশিক), সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর (আংশিক) ও কামারখন্দ উপজেলা), সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া উপজেলা), সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী উপজেলা), পাবনা-১ (সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার আংশিক), পাবনা-২ (সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার আংশিক), পাবনা-৩ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা), পাবনা-৪ (ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা), পাবনা-৫ (পাবনা সদর উপজেলা।), মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা), মেহেরপুর-২ (গাংনী উপজেলা), কুষ্টিয়া-১ (দৌলতপুর উপজেলা), কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর উপজেলা), কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর উপজেলা), চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর উপজেলা), ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা), ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা), ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা), ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদরের আংশিক)।
যশোর-১ (শার্শা উপজেলা), যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা), যশোর-৪ (বাঘেরপাড়া ও অভয়নগর উপজেলা), যশোর-৫ (মণিরামপুর উপজেলা), যশোর-৬ (কেশবপুর উপজেলা), মাগুরা-১ (মাগুরা সদর (আংশিক) ও শ্রীপুর উপজেলা), নড়াইল-১ (কালিয়া উপজেলা ও নড়াইল সদরের আংশিক), নড়াইল-২ (নড়াইল সদর (আংশিক) ও লোহাগড়া উপজেলা), বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা), বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা), বাগেরহাট ৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা), খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা), খুলনা-২ (খুলনা সিটি করপোরেশন), খুলনা-৫ (ডুমুরিয়া, ফুলতলা উপজেলা ও ক্যান্টনমেন্ট), খুলনা-৬ (পাইকগাছা ও কয়রা উপজেলা), সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা উপজেলা), সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা), সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা), সাতক্ষীরা-৪ (শ্যামনগর উপজেলা)।
মাদারীপুর-৩ (কালকিনি ও ডাসার উপজেলা), গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা ও কাশিয়ানী উপজেলার আংশিক), শরীয়তপুর-২ (নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার আংশিক), সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা উপজেলা), সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা), সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার উপজেলা), সিলেট-১ (সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি করপোরেশন), সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা), সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা), সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা), মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা), মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা), হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা), ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা), ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা), ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া উপজেলা), কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা উপজেলা), কুমিল্লা-৩ মুরাদনগর উপজেলা), কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা), কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, দক্ষিণ উপজেলা, সিটি করপোরেশন,ক্যান্টনমেন্ট এলাকা), কুমিল্লা-৮ (বরুড়া উপজেলা), কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা), কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা), কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম উপজেলা), চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ উপজেলা)।
ফেনী-৩ (দাগনভুঞা ও সোনাগাজী উপজেলা), ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা), নোয়াখালী-৩ (বেগমগঞ্জ উপজেলা), নোয়াখালী-৪ (নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা), নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা), লক্ষ্মীপুর-২ (রায়পুর উপজেলা ও সদর উপজেলার আংশিক), লক্ষ্মীপুর-৩ (লক্ষক্ষ্মীপুর সদর উপজেলার আংশিক), চট্টগ্রাম-১ (মীরসরাই উপজেলা), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের আংশিক), চট্টগ্রাম-৬ (রাউজান উপজেলা), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া (আংশিক) ও লোহাগাড়া উপজেলা), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর থানা (সিটি করপোরেশন এলাকা), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা), কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া উপজেলা), কক্সবাজার-২ (কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা), কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, ঈদগাওঁ ও রামু উপজেলা), কক্সবাজার-৪ (উখিয়া ও টেকনাফ উপজেলা)।
এ ছাড়া, ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-২ (সিটি করপোরেশনের একাংশ ও সেনানিবাস), নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), কুমিল্লা-৪ (দাউদকান্দি), নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা), নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) রয়েছে এই তালিকায়।
৩ আসনে নির্বাচন করবে এবি পার্টি
পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা), বরিশাল-৩ (বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলা) এবং ফেনী-২ (ফেনী সদর উপজেলা)।
খেলাফত মজলিস ১০ আসন
মানিকগঞ্জ-২ (সদরের আংশিক, সিংগাইর ও হরিরামপুর উপজেলা), সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা), নারায়ণগঞ্জ-৫ (সিটি করপোরেশনের আংশিক ও বন্দর উপজেলা), সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা), হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা), হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর উপজেলা), কুমিল্লা-৭ (চান্দিনা উপজেলা), চট্টগ্রাম-১৩ (আনোয়ার ও কর্ণফুলী উপজেলা), কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা)।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭ আসন
ভোলা-২: দৌলতখান ও তেরহানউদ্দিন উপজেলা), ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা), ময়মনসিংহ-১০ (গফরগাঁও উপজেলা), চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা), চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরারি উপজেলা), চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার আংশিক)।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২ আসন
ভোলা-৩ (তমজদ্দিন ও লালমোহন উপজেলা), ময়মনসিংহ-৯ (নান্দাইল উপজেলা)।
নেজাম ইসলাম পার্টি ২ আসন
ময়মনসিংহ-৩ (গৌরীপুর উপজেলা) ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী ও বাকলিয়া থানা- সিটি করপোরেশন এলাকা)।