ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১৯ জানুয়ারি) এই রোডম্যাপ প্রকাশ করা হয়।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা, ১ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি

রোডম্যাপে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.