স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৯, আহত শতাধিক

দক্ষিণ স্পেনে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়েছে। দেশটির সিভিল গার্ড জানিয়েছে, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কোরদোবা শহরের কাছে আদামুজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।-খবর বিবিসির। 
স্পেনের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিকের লাইনে উঠে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। দুটি ট্রেন প্রায় ৪০০ যাত্রী ও কর্মী ছিলেন।জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পর ১২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর মধ্যে ৪৮ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে থাকা আহতদের মধ্যে পাঁচজন শিশু। আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১১ জন প্রাপ্তবয়স্ক ও এক শিশু।স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেছেন, নিহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়।

Leave A Reply

Your email address will not be published.