আবারো গ্রেপ্তার হলেন ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ডিবির গ্রেপ্তারের বিষয়টি তাদের জানানো হয়েছে।