আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে শুরু হয়েছে ঢাকা মহানগরের ১৩টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর হাত থেকে প্রতীক নেন ঢাকা-৪ আসনের বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের প্রার্থীরা।
প্রতীক হাতে পেয়ে ঢাকা-৪ এর বিএনপি প্রার্থী তানভীর আহমেদ, ঢাকা-৫ এর প্রার্থী নবী উল্লাহ নবী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।