বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।  এতে  জাতিসংঘের অন্যতম বৃহৎ দাতা সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তে আর কাজ করছে না যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। সেসময় ট্রাম্প ডব্লিউএইচও এর কোভিড মহামারীর সময় চীন-কেন্দ্রিক ভূমিকার সমালোচনা করেন।

এ বিষয়ে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এক বার্তায় জানায় , সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ডব্লিউএইচও । সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, এই প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ক্ষতিকর প্রভাব বয়ে আনবে ।

Leave A Reply

Your email address will not be published.