দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এই সেবা আবার সচল করা হয়।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, মূলত পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার কারণে এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
তিনি বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবাটি আজ থেকে পুনরায় চালু করা হয়েছে।
নতুন নির্দেশনার মাধ্যমে রোববার থেকে এই সেবাটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো।