ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন। তিনি জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকায় আজ দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন শাখার ওসি শাখাওয়াত হোসেন জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, স্থলপথে বেনাপোল বন্দর দিয়েই ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়। চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ এবং দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষ ভারত গমন করে। বছরে প্রায় ১৮ লাখ পাসপোর্টধারী এই বন্দর ব্যবহার করেন। ভ্রমণ ও বাণিজ্য—এই দুই খাত থেকে প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Leave A Reply

Your email address will not be published.