ঢাকা-১৮: এনসিপির প্রার্থী আরিফুলের ওপর হামলা

১০ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা আরিফুল ইসলামের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় খিলক্ষেত ডুমনি নূর পাড়া আলিম মাদ্রাসায় আরিফের নির্বাচনী প্রোগ্রামে এ হামলা হয়।

জানা যায়, আরিফের প্রোগ্রামে দলবল নিয়ে অতর্কিত হামলা করেন ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লা ও তার সমর্থকরা।

স্থানীয়রা জানান, বিএনপির নেতাকর্মীদের হামলা নূর পাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বরকতউল্লাহ এবং তার বড় ভাই হেদায়েতুল্লাহসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আরও রয়েছেন বরকতুল্লাহ, হেদায়েতুল্লাহ, আলমগীর হোসেন, রিয়াজুল হোসেন, মাসুম আলম, আজিম হোসেন ইউনুস মিয়া, শাব্বির, বাবলু।

Leave A Reply

Your email address will not be published.