মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়েছে ভারতের প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে। দীর্ঘদিনের অসুস্থতার পর গত নভেম্বরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় ৮৯ বছর বয়সে তিনি মারা যান।
ধর্মেন্দ্রর পাশাপাশি পদ্মশ্রীতে ভূষিত করা হচ্ছে আরও বেশ কয়েকজন তারকাকে। তাদের মধ্যে আছেন, টলিউডের নামকরা অভিনেতা প্রসেনজিৎ চট্টপাধ্যায়, ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, গায়িকা অলকা ইয়াগনিকসহ আরও অনেকে।
ভারতে প্রজাতন্ত্র দিবসের আগেই প্রথা অনুযায়ী এবছর সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ও ব্যতিক্রমী সেবার জন্য সেরা ব্যক্তিদের এই সম্মান দেওয়া হয়।
ধর্মেন্দ্র ছয় দশকের বেশি সময় তিনশোর বেশি সিনেমায় অভিনয়ে অসামান্য প্রতিভার ছাপ রেখে গেছেন। তার পুরো নাম ধর্মেন্দ্র কেওয়াল কৃষাণ দেওল। ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নাসরালিতে তার জন্ম।
দ্ররিদ্র কৃষক পরিবারের এই সন্তান শৈশব থেকে সিনেমার প্রতি প্রবল টান অনুভব করতেন। ১৯৬০ সালে ফিল্মফেয়ার ‘ট্যালেন্ট প্রতিযোগিতায় জিতে’ পা রাখেন বলিউডে। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। সেই থেকে শুরু।
শুরুতে নায়ক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়লেও ধীরে ধীরে কমেডি চরিত্রে অভিনয়ের শক্তিশালী ছাপ রাখেন ধর্মেন্দ্রে। বিশেষ করে হৃষিকেশ মুখার্জি পরিচালতি ‘চুপকে চুপকে’ সিনেমাটি তার ক্যারিয়ারের মাইলফলক হিসেবে ধরা হয়।
পশ্চিমবঙ্গ থেকে অভিনেতা প্রসেনজিৎ এর পাশাপাশি বাঙালি কিংবদন্তী গায়িকা অলকা ইয়াগনিককেও শিল্পকলায় অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে