পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নির্বাচন-পূর্ব আচরণবিধি ভঙ্গ ও নির্বাচনী অপরাধের নানা অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পটুয়াখালীর দশমিনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থাকা কমিটির অস্থায়ী কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন কমিটির সদস্য ও সিভিল জজ সাব্বির মো. খালিদ।
উক্ত নোটিশে এই ঘটনাকে আচরণবিধিমালার ৬(ক) ধারার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।
নোটিশে নুরুল হক নূরকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে কমিটির কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।