রাজধানীর তিন এলাকায় হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা

ঢাকা মহানগরে শব্দদূষণ রোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সচিবালয় সংলগ্ন এলাকাগুলোকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে এসব এলাকায় হর্ন বাজালে বড় অংকের জরিমানা ও জেল খাটতে হতে পারে। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকায় হর্ন বাজানোর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর আওতায় এই কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আর বলা হয়, নির্ধারিত ‘নীরব এলাকায়’ কেউ হর্ন বাজালে তাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। সচিবালয়ের চারদিকের রাস্তা ও অভ্যন্তরীণ পার্কিং এলাকায় এই নিয়ম কঠোরভাবে মানার জন্য সব সরাজধানীররকারি ও বেসরকারি গাড়ি চালকদের অনুরোধ জানানো হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হবে। ডিএমপি’র ট্রাফিক বিভাগ, বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটগণ এই সমন্বিত অভিযানে অংশ নেবেন। অভিযানের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিশেষ সমাবেশেরও আয়োজন করা হবে।
মূলত শব্দদূষণ নিয়ন্ত্রণে এনে জনস্বাস্থ্য ও শান্তি বজায় রাখতেই ডিএমপি এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.