আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক নির্বাচনী জনসভায় এ অভিযোগ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এর আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়া হবে। যেখানে ধর্ম-বর্ণ দিয়ে কাউকে বিচার করা হবে না, মানুষকে মূল্যায়ন করা হবে যোগ্যতার ভিত্তিতে।
সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।