রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজান মাস শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজধানীর ঢাকা-৮ আসনের রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করার আশাবাদ ব্যাক্ত করেছেন আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বহু প্রজন্মকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ ও শিক্ষার্থীরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে এই ভোটাধিকার পুনরুদ্ধার করেছে।

তিনি এ ভোটকে সাধারণ কোনো ভোট নয় বলে মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি ধরে রাখার মতোই এই ভোট।

নির্বাচন পরিবেশ নিয়ে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনাকে ভোটের সংস্কৃতি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.