সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের দিনে রাজপথ থেকে ভোটকেন্দ্র—সবখানেই নিরাপত্তার চাদর বিছিয়ে রেখেছে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী। আর তাদের এই পেশাদারিত্ব ও কর্মতৎপরতায় প্রকাশ্যে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট।

তবে এই সন্তুষ্টির সমান্তরালে তিনি মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.