হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির

সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর বড় ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় তাকে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াত সমর্থিত প্রার্থী শিশির মনির।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ-২ আসনের ৪১টি কেন্দ্রের ফলাফল পাওয়ার পর শিশির মনির তার পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান।

ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির লেখেন, ‘আমার আসনে বিজয়ী ধানেরশীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’

এর আগে সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে পাওয়া তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ-২ আসনের ১১১টি কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ৫৩৮ ভোট। অন্যদিকে, শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৩৮ ভোট।

Leave A Reply

Your email address will not be published.