পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) পবিত্র রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।