হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ সোমবার দুপুরে বাসায় ফিরছেন।

গত মঙ্গলবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আজ তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তার অসুস্থতার খবর পেয়ে গত বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার তার সুস্থতা ও বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.