এদিন দুপুর ১২টার ৫ মিনিটে তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে আজ সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রধানমন্ত্রীকে বরণ করতে বিশেষ ব্যস্ততা দেখা গেছে । অনেকেই ফুলের তোড়া নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়াও সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স এসএসএফ’ র সদস্যরা সচিবালয়ের ভিতরে অবস্থান করছেন।