স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে। যেগুলো সুবিধাবাদী শ্রেণির কিছু মানুষ করেছে। ভোগান্তি সৃষ্টির জন্য অনেককেই আসামি করা হয়েছে; যাদের সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেখানে সমাজের বড় বড় ব্যবসায়ী, স্বনামধন্য ব্যক্তি রয়েছে। এ বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেই যেন ভোগান্তির মধ্যে না পড়ে। যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, এ জন্য তাদের বিষয়গুলো দেখতে হবে।
তিনি বলেন, পুলিশের সব পর্যায়ে আমাদের জনবলের অভাব আছে। কনস্টেবলের ২৭০১ পদ খালি আছে। জরুরি ভিত্তিতে সেখানে নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীতে অবশ্যই চেইন অব কমান্ড বজায় থাকতে হবে। এর আগে লটারির মাধ্যমে নিয়োগ হওয়ায় যেখানে যাকে প্রয়োজন তেমন হয়নি। ফলে ডিপার্টমেন্ট যেখানে যাকে উপযুক্ত মনে করবে তাকে সেখানে নতুন করে নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে স্থায়ী ঠিকানা জালিয়াতি করে নিয়োগ হয়েছে। এগুলো দেখতে নির্দেশ দিয়েছি। তবে কেউ যেন ভোগান্তির শিকার না হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ জনগণের বন্ধু এটা সবাই জানে। এটা বাস্তবে পরিণত করার জন্য আমরা কাজ করছি। পুলিশি ব্যবস্থা ছাড়া সমাজ টিকবে না, তাই আমরা পুলিশ সংস্কারে কাজ করছি। ফ্যাসিবাদী সময়ের ধ্বংসস্তুপ থেকে আমরা উঠে আসার ব্যবস্থা করবো।