নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এর উপস্থিতিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিএনপি’র একটি অফিস, বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি।
আজ বুধবার ( ২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় ২ ঘণ্টাব্যাপী চলে এ ধাওয়া পাল্টা ধাওয়া। আহতদের মধ্যে রয়েছে, বিএনপি কর্মী আকবর, হেলাল, রিয়াদ, জাহের, হক সাহেব, লুবনা আক্তার’সহ উভয় পক্ষের অন্তত ২১জন।