মার্কিন ঘাঁটিগুলোয় হামলা থামবে না: মোজতবা খামেনি

ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে প্রথম ভাষণে সৌদি আরব, দুবাই, কাতারসহ মার্কিন ঘাঁটি স্থান দেওয়া প্রতিবেশী দেশগুলোকে ভয় ধরালেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা।আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতি তিনি বলেন, এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে হামলা করা হবে।মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচন করা হয়। এরপর এই প্রথম বক্তব্য দিলেন মোজতবা খামেনি। তার রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়েছে।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে—ইরানের নতুন সর্বোচ্চ নেতা চলমান যুদ্ধে আহত হয়েছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।সূত্র : আল–জাজিরা

Leave A Reply

Your email address will not be published.