তিনি বলেন, আরোপিত যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আমরা খুব বিরূপ আবহাওয়ার মধ্যেও দীর্ঘ সময় ধরে বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন শহরে জনগণের উপস্থিতি প্রত্যক্ষ করছি।
রামাজান শরিফ বলেন, সাধারণত শত্রুর কৌশল হলো স্বল্পমেয়াদি সংঘর্ষের মাধ্যমে নিজেদের জন্য চূড়ান্ত ফলাফল ও বিজয় অর্জন করা। কিন্তু স্বাভাবিকভাবেই যখন তারা যুদ্ধের ময়দানে হেরে যায়, তখন তাদের সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নতুনভাবে ভাবতে হয়।