সাকিব মামলা মোকাবিলা করে ফিরলে আমরা নমনীয় থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

সাকিব আল হাসান মামলা মোকাবিলা করে ফিরলে সরকার নমনীয় থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার (নামে) যে মামলাগুলো রয়েছে, ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবিলা করে যদি (নির্দোষ হয়ে) ফিরে আসে, আমরা নমনীয় থাকবো।’

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক এবং অর্থনৈতিক সূত্রে  বেশকিছু মামলা রয়েছে সাবেক এই টাইগার অধিনায়কের নামে। তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

তবে সম্প্রতি সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। সাকিবকে দলে ফেরানোর জন্য বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে শোনা যাচ্ছিল। তবে এবার ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, মামলাগুলোর মোকাবিলা সাকিবের নিজেরই করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.