পিএসএল খেলতে পাকিস্থানে মোস্তাফিজসহ চার ক্রিকেটার

আগামী ২৬ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশতম আসরের পর্দা উঠতে যাচ্ছে। এবারের এই আসরে দল পেয়েছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। ইতিমধ্যে এই খেলায় অংশগ্রহণ করতে তাদের মধ্য থেকে চার জন দেশ ছেড়েছেন।
 

আজ সোমবার (২৩ মার্চ) সকালে একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন।

এছাড়া এবারের এই আসরে দল পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।

উল্লেখ্য, বাংলাদেশের এই ৬ ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে।এরপর আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ব্ল্যাকক্যাপসরা।

Leave A Reply

Your email address will not be published.