১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ পাবেন এমপিরা: চিফ হুইপ মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানান তিনি।

চিফ হুইপ বলেন, ‘সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য আবাসন নিশ্চিত করা হবে। ১০ এপ্রিলের মধ্যে তারা বাসভবন বরাদ্দ পাবেন। বাসা বরাদ্দ নিয়ে সংসদ সদস্যরা সে বাসা ব্যবহার করবেন বলে প্রত্যাশা করি।’

সংসদের সাউন্ড ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কি না তা জানতে কমিটি গঠন করেছে সংসদ কমিটি। বিশেষজ্ঞদের পরামর্শও চাওয়া হয়েছে।’

স্পিকারের স্ত্রীর মৃত্যুর বিষয়ে শোক জানিয়েছেন চিফ হুইপ। তিনি বলেন, আগামী সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.