রাজধানীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান

 আগামীকাল সকাল ৯টায়  ঢাকায় হামের বিশেষ টিকাদান শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও একজন রোগীর মৃত্যু হয়েছে। হাম আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে সদ্যজাত শিশু থেকে বয়স্ক রোগী।

আজ শনিবার দুপুরে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান এক ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন রোগী। বর্তমানে হাসপাতালে সর্বমোট ৩০৪ জনের বেশি রোগী চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি।

তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসক সংকট নেই এবং হাম রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওয়ার্ড ও বেড রয়েছে। তবে টিকাদান কার্যক্রম শুরু হলে সংক্রমণের হার কমে আসার আশা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.