শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংক্রান্ত বিলটি উত্থাপনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কৌতুকভরে বলেন, “খুব দুঃখের ব্যাপার, এতক্ষণ যা বললাম আমার আবার ‘শেখ হাসিনা’ও বলতে হচ্ছে।”
পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সংসদে উপস্থিত হয়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব করেন। বিলটিও কণ্ঠভোটে গৃহীত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে পাস হওয়া প্রতিটি বিলই শেষ পর্যন্ত দফাওয়ারি কোনো সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে চূড়ান্ত অনুমোদন পায়।
এর আগে জাতীয় সংসদে গত সোমবার সাতটি, রোববার দুটি বিল পাস হয়। এ নিয়ে এখন পর্যন্ত অধ্যাদেশভুক্ত ১৮টি বিল পাস হলো।