গণভোটের রায় অস্বীকার করে বিএনপি দেশে কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

গণভোটের রায় অস্বীকার করে দেশকে কৃত্রিম সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি নিজেদের ইশতেহার থেকেও সরে এসেছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির এমন অবস্থানের কারণে জাতিকে দুর্যোগের দিকে ঠেলে দেওয়ার দায় বিএনপিকেই নিতে হবে।

নাহিদ ইসলাম সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতির পরিণতি বিএনপির জন্য ভালো হবে না।

সেমিনারে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.