যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘দুই বৈশ্বিক সন্ত্রাসী বাহিনী’: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেশটি ‘ইতিহাসের অনন্য প্রতিরোধ’ গড়ে তুলেছে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির স্মরণে আয়োজিত অনুষ্ঠানে খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘দুই বৈশ্বিক সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ইরান আজ দুই বৈশ্বিক সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ইতিহাসের এক অনন্য প্রতিরোধ গড়ে তুলছে।’

অন্য এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, চলমান যুদ্ধের কারণে রাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর চাপ আগের চেয়ে আরও বেড়েছে। তবে তিনি দেশের জনগণের ঐক্যের প্রশংসা করে বলেন, জাতীয় সংহতির জন্য তিনি কৃতজ্ঞ।

২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর থেকেই দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

Leave A Reply

Your email address will not be published.