জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা

নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ শনিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এটি ছিল যুবদলের প্রথম বৃহৎ সাংগঠনিক কর্মসূচি। এ উপলক্ষে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং দলীয় পতাকা নিয়ে সমাধিস্থলে সমবেত হন। নেতারা এ সময় দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.