মস্কোর প্রাণকেন্দ্রে আবারও ড্রোন হামলা

রাশিয়া দাবি করেছে, রোববার মস্কোয় তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে হামলায় দুটি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। একে সন্ত্রাসী হামলার চেষ্টা বলে নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মস্কোর মেয়র জানিয়েছেন, রোববার ভোরের দিকে ড্রোনের আঘাতে দুটি বহুতল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে আশপাশের বিমানবন্দর তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রাণালয় টেলিগ্রামে জানায়, মস্কো শহরে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। বাকি দুটি ইলেকট্রনিক প্রযুক্তিতে ধ্বংস করা হয়। একটি ভবনে বিধ্বস্ত হয়েছে।

শহরের দুটি ভবন সামান্য ক্ষয়ক্ষতির কথা টেলিগ্রামে জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। কেউ আহত বা নিহত হননি বলেও নিশ্চিত করেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের ঘটনায় মস্কোর ভনুকোভো বিমানবন্দর বিমান চলাচল বন্ধ ছিল। এক ঘণ্টা পর কার্যক্রম স্বাভাবিক হয়।
কয়েক দিন আগেই মস্কোয় এ ধরনের ঘটনা ঘটে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে দেশটির অভ্যন্তরণে হামলার ঘটনা সামনে আসছে। যার কোনটির দায় স্বীকার করেনি কিয়েভ।

খবর আল-জাজিরা

Leave A Reply

Your email address will not be published.