সেপ্টেম্বরে ঢাকায় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম

আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৬টি দেশের ব্যবসায়িক সম্পর্কের সেতুবন্ধন ‘কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৩’। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই ফোরামে দুই শতাধিক ডেলিগেট নিয়ে যোগদানের ঘোষণা দিয়েছে কমনওয়েলথ এন্টারপ্রাইজ এন্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল সিডব্লিউইআইসি।

মঙ্গলবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দ্য কমনওয়েলথের স্ট্র্যাটেজিক এডভাইজার জিল্লুর হোসাইন এমবিই। এসময় তিনি বলেন, বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই আমরা এবার বাংলাদেশে সামিটটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই ফোরামে সশরীরে উপস্থিতির মাধ্যমে কমনওয়েলথ ভুক্ত দেশের প্রতিনিধিরা দেশের অপরূপ সৌন্দর্য ও বিনিয়োগ সম্ভাবনা সরেজমিনে দেখতে পাবেন। এতে বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হবে।

সেপ্টেম্বরে ঢাকায় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামজিল্লুর হোসাইন এমবিই আরো বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে ডকুমেন্টস তৈরিতে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এই অফিস থেকে ওই অফিস, এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করতে হয়। এতে অনেক সময় নষ্ট ও নান হয়রানির শিকার হতে হয়। এসময় তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনয়োগ আরও তরান্বিত করতে লন্ডনের বাংলাদেশ দূতাবাসে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেন্টার স্থাপনের জোর দাবি জানান। পরে সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে বিবিসিসিআইর এমিরেটস এডভাইজার শাহাগির বখত ফারুক বলেন, ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী কমিউনিটি ও কমনওয়েলথ দেশসমূহের ব্যবসায়ীদের জন্য এই ফোরাম একটি মাইলফলক। বাংলাদেশে সফলভাবে এই ফোরাম অনুষ্ঠিত হলে দেশের অর্থনীতি ও বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি।

সেপ্টেম্বরে ঢাকায় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম

বিবিসিসিআইর সাবেক সভাপতি বশির আহমেদ বলেন, বাংলাদেশের সঙ্গে কমনওয়েলথের এই দেশসমূহের বাণিজ্য-বিনিয়োগ তরান্বিত করতে এই সম্মেলন খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা এই সম্মেলনের সার্বিক সফলতা কামনা করি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিডব্লিউইআইসির পরিচালক (অপারেশন্স) সীন লেনু, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সভাপতি সাইদুর রহমান রানু, সাবেক সভাপতি বশির আহমেদ, বিবিসিসিআইর এমিরেটস এডভাইজার শাহাগির বখত ফারুখ, পরিচালক মমিন উল্লাহসহ ব্রিটিশ বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা । জানা গেছে, দু দিনব্যাপী কমনওয়েলথ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফোরামটি যৌথভাবে আয়োজন করছে বিডব্লিউইআইসি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

এমজে/

Leave A Reply

Your email address will not be published.