মাটিরাঙ্গায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।

মাটিরাঙ্গায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত,,মঙ্গলবার ৮ আগষ্ট সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, উপজেলা ও পৌর শাখার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. শাহিন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বাঙ্গালীর দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের মহিয়সী নারী, বাঙালীর সকল লড়াই সংগ্রাম আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন।

মাটিরাঙ্গায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিতবঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার নাম শেখ ফজিলাতুন নেছা মুজিব মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা বলেন, বাঙালী জাতির এক মহীয়সী নারীর নাম বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে অন্তরালে থেকে বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা।

অনুষ্ঠানে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি মো. আবুল কালামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমজে/

Leave A Reply

Your email address will not be published.