রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন

রাজধানী ঢাকার চকবাজারের রহমতগঞ্জের ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৪টা ৪২ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে, আরো তিনটি ইউনিট পথে রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Leave A Reply

Your email address will not be published.