রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, মোহাম্মদপুরে একটি ৬ তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

Leave A Reply

Your email address will not be published.