এর আগে শুক্রবার (০৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জুবাইদা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে হিথ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি।
এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে জলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।