আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এদিকে বাংলাদেশে ফান্সের দূতাবাসের ফেসবুক পেজের একটি পোস্টেও এ বিষয়ে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা করেন। রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানেরও প্রশংসা করেন।
এর আগে ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতিতে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।
দুই দেশ একে অন্যের দূতাবাস এবং কনসুলেটগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সর্বদা বজায় রাখে।