মাচাদোর নোবেল পদক ট্রাম্পকে প্রদান, বললেন ‘ধন্যবাদ মারিয়া’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদকটি প্রদান করেছেন। 

ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের প্রচেষ্টাকে প্রভাবিত করার লক্ষ্যে এই পদকটি তিনি গ্রহণ করেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ট্রাম্প পদকটি রাখতে চান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, আমার কাজের জন্য মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরষ্কার প্রদান করেছেন। পারস্পরিক শ্রদ্ধার এক অসাধারণ নিদর্শন। ধন্যবাদ মারিয়া!

মাচাদো, যিনি ট্রাম্পের সাথে সাক্ষাৎকে ‘চমৎকার’ বর্ণনা করে বলেছেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি তার প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এই উপহারটি দেওয়া হয়েছে।
হোয়াইট হাউস পরে ট্রাম্প এবং মাচাদোর একটি ছবি পোস্ট করেছে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প একটি বৃহৎ, সোনালী রঙের ফ্রেম ধরে আছেন। ছবিতে পদকটি প্রদর্শিত হচ্ছে।সাথে লেখা ছিল, ‘শক্তির মাধ্যমে শান্তি প্রচারে আপনার অসাধারণ নেতৃত্বের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা’ এবং এই ব্যকি্তগত কৃতজ্ঞতার স্মারকটি ‘ভেনিজুয়েলার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতার ব্যক্তিগত প্রতীক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর স্থলাভিষিক্ত করার গুঞ্জনকে ট্রাম্প বাতিল করে দেওয়ার পর এ তৎপরতা শুরু করেন মাচাদো।

যদিও মাচাদো ট্রাম্পকে পুরস্কারের স্বর্ণপদকটি দিলেও এই সম্মান তারই রয়ে গেছে; নরওয়ের নোবেল কমিটি বলেছে যে পুরস্কারটি হস্তান্তর, ভাগাভাগি কিংবা প্রত্যাহার যোগ্য নয়।

Leave A Reply

Your email address will not be published.