বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৪৬৭ কোটি টাকা!

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট রেভস্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে শুধু ভারত পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৬৭ কোটি টাকা।

পাকিস্তান ইতিমধ্যে বিশ্বকাপে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্বকাপে গেলেও তারা ভারতের সাথে ম্যাচ টা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে বিপুল পরিমাণ বিজ্ঞাপন স্পন্সরশিপ ও ব্র্যান্ডেড কনটেন্ট জড়িত থাকে। ফলে ম্যাচটি বাতিলে স্বাগতিক সম্প্রচারকারী সংস্থা পিসিবির বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নিতে পারে। এতে পিসিবির আর্থিক অবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.