শরীয়তপুরে ৯৫ হাতবোমা উদ্ধার, আটক ৩

শরীয়তপুরের নড়িয়ায় অন্তত তিনটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা বেপারী কান্দি এলাকা থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, ওই এলাকার মেহেদী হাসান (২৫), বাচ্চু প্যাদা (৬০), রনি প্যাদা (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা বেপারী কান্দি এলাকায় সোমবার ভোররাতে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে ওই এলাকার খলিল প্যাদা, বাচ্চু প্যাদা ও জিলু মাদবরের বসতবাড়ি রাখা ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।
পরে এ ঘটনায় মেহেদী হাসান, বাচ্চু প্যাদা ও রনি প্যাদা নামের তিন ব্যক্তিকে আটক করা হয়।এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেপারী কান্দি এলাকায় অভিযান চলাকালে বেশ কয়েকটি বাড়ি থেকে ৯৫টি হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজন আটক আছে। মামলা রুজু শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Leave A Reply

Your email address will not be published.