সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুরে আয়োজিত মতবিনিময় সভায় বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।