পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে বড় পরিবর্তন এসেছে দল গঠনের নিয়মে। প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামভিত্তিক মডেল চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন এই নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, যা আগের মৌসুমে ছিল আটজন পর্যন্ত।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর একে একে নিজেদের রিটেইন খেলোয়াড়দের নাম ঘোষণা করতে শুরু করেছে দলগুলো।