তিনি বলেন, আমরা সময় নিচ্ছি ১ মাস। ১ সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ করছে কারা ঢাকায় ব্যবসা করতে পারবে আর কারা পারবে না। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই এবং এ ব্যাপারে আমরা একটা শৃঙ্খলা আনতে চাই। এ ব্যাপারে যদি সবাই সবকিছু নিয়ে আন্দোলন করি তাহলেতো হবে না। তাহলে দায়িত্বটা আমরা কিভাবে পালন করবো। কাজেই নাগরিক দায়িত্বটা সবার।
আজ বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ সৃষ্টি শীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
এর আগে মো. আবদুস সালাম আরও বলেন, মানুষের দেহের মুখমন্ডলটা সবাই পরিষ্কার রাখার চেষ্টা করে, সবাই সুন্দর রাখার চেষ্টা করে। বাংলাদেশের রাজধানী ঢাকা হলো আমার মুখমন্ডল। যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি তাহলেতো আমার নিজের কাছেও খারাপ লাগবে। এই বিষয়টাতে আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবেই সিটি করপোরেশন বা পুলিশের একার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। ঢাকা মহানগরীর নাগরিক সব সুবিধা তখনই পাওয়া সম্ভব হবে যখন জনগণ এবং সিটি করপোরেশন ফিফটি ফিফটি কাজ করবে।
তিনি বলেন, ঢামেকের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে; তবে তা যেন রক্ষা করা যায়, তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।